সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

সিলেটের জাফলংয়ে অভিযান চালিয়ে ৯৩ কার্টন ভারতীয় বিস্কুট-চকলেট উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের সীমান্ত এলাকা জাফলংয়ে অভিযান চালিয়ে ৯৩ কার্টন ভারতীয় বিস্কুট-চকলেট উদ্বার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জুন ২০২১ইং) রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন সীমান্ত এলাকা জাফলং মোহাম্মদপুর এলাকায় চোরাচালন পণ্য মজুদ করা একটি গোডাউনে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে গোডাউনে তল্লাশি করে অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে আনা ৯৩ কার্টন ভারতীয় অরিও বিস্কুট এবং সাফারি চকলেট উদ্ধার পূর্বক জব্দ করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এস আই আবুল হোসেন বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের জাফলংয়ে অভিযান চালিয়ে ৯৩ কার্টন ভারতীয় বিস্কুট-চকলেট উদ্ধার।

আপডেট সময় : ০৫:১৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১