সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

দুই পুলিশ কর্মকর্তাকে ছুরি মেরে পালাল আসামি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::রাজশাহীর চারঘাটে আসামিকে ধরতে গিয়ে মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতরা হলেন মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম ও ফরোয়ার হোসেন।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানাপাড়া গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর হোসেনের ছেলে ফারুককে (৩০) গ্রেফতার করতে যান তারা। নিজ বাসায় গ্রেফতার করার সময় আসামি ফারুক ছুরি মেরে দুই এএসআইকে আহত করে পালিয়ে যায়।

মডেল থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে চারঘাট মডেল থানার টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে এসে আহত দুই এএসআইকে উদ্ধার করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

আহত এএসআই আশরাফুল বলেন, বিভিন্ন মামলার আসামি ফারুক নিজ বাসায় অবস্থান করছে-এমন সংবাদ পেয়ে তাকে গ্রেফতারের সময় পরিবারের সদস্যদের সহায়তায় ছুরি মেরে তাদের আঘাত করে পালিয়ে যায় ফারুক।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। তবে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে থানায় আরেকটি মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই পুলিশ কর্মকর্তাকে ছুরি মেরে পালাল আসামি।

আপডেট সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১