সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরগুনার তালতলীতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(জলিল আহমেদ স্টাফ রিপোর্টার)

বরগুনার তালতলীতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার(১০ জুন) বেলা ১১ টার দিকে সদরস্থ চৌরাস্তা নামক স্থানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাও. মো. আফজাল হোসাইন,সাধারণ সম্পাদক মো. জহির খান,মুজাহিত কমিটির ছদর মাও. মো. আ. ছবুর, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ছাত্র আন্দোলনের সদস্যরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,দেশের সকল কিছু স্বাভাবিক থাকলেও গত ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং যথাযথ বিকল্প ব্যবস্থা না নেওয়া কোনো উন্নয়নশীল দেশের জন্য সুখকর নয়। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা অনলাইন গেমস, মাদক সেবন, ইভটিজিংসহ কিশোর গ্যাংয়ের মাধ্যমে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। দীর্ঘদিন লকডাউনের বদৌলতে শিক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত। এমন যখন সার্বিক অবস্থা তখন নতুন করে ঘোষিত লকডাউন জনগনের কাছে মরার উপর খাঁড়ার ঘা।

বক্তারা আরও বলেন, গণমাধ্যমের কল্যাণে আমরা দেখতে পেয়েছি গ্রাম গঞ্জের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান মাদকের আখড়া ও গোয়ালঘরে পরিণত হয়েছে। এগুলো প্রমাণ করে দেশের শিক্ষা ব্যবস্থা অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনার তালতলীতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : ০৯:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১