সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

অস্ত্রের ভয় দেখিয়ে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ, বাড়িওয়ালা আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
যশোরের অভয়নগরে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা বিটু আহম্মেদকে (৪০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে এ ঘটনা ঘটে।

উপজেলার মৃত আব্দুল ওহাবের ছেলে বিটু আহম্মেদের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া ছিলেন দুই সন্তানের জননী ওই নারী। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কয়েক বছর আগে ধর্ষণের শিকার ওই নারীর স্বামী দুই সন্তান ও তাকে ফেলে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে একাই ওই বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক বিটু তার ঘরের দরজা খুলতে বলেন। দরজা খুললে মাংস কাটার ধারালো চাপাতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে বিটু তাকে ও তার দুই কন্যাসন্তানকে হত্যা করবেন বলে হুমকি দেন। সকালে তিনি কৌশলে পালিয়ে অভয়নগর থানায় আসেন এবং বিটু আহম্মেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, ধর্ষণের অভিযোগে বিটু আহম্মেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। মেডিকেল পরীক্ষার জন্য ওই নারীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, ওই নারীর আলামত সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর মূল ঘটনা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্রের ভয় দেখিয়ে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ, বাড়িওয়ালা আটক।

আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১