সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বজ্রপাত-ঘূর্ণিঝড়ের জন্যও হয়তো সরকারকে দায়ী করবে বিএনপি : কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ফিলিস্তিনে ওষুধ পাঠিয়েছে শুনেছি। কিন্তু করোনাভাইরাসে দেশের কোথাও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে বলে জানা নেই।

মঙ্গলবার (৮ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডারসহ করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনাভাইরাস বাড়তে পারে, সেজন্য সরকার সব বিষয়ে সেভাবে নজর রাখছে। কাজ করছে।’

এ সময় মহাখালীতে আগুনের ঘটনায় বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, ‘সাততলা বস্তিতে আওয়ামী লীগের লোকজন আগুন লাগাতে যাবে কেন? আমরা তো শান্তিতে আছি। আগুন লাগিয়ে মানুষের জন্য নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবো কেন? আগুন লাগানোর রাজনীতি তো করে বিএনপি। তারা সবকিছুতেই সরকারের দোষ দেখে। সামনে বজ্রপাত-ঘূর্ণিঝড়ের জন্যও হয়তো সরকারকে দায়ী করবে।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা ওই কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বজ্রপাত-ঘূর্ণিঝড়ের জন্যও হয়তো সরকারকে দায়ী করবে বিএনপি : কাদের

আপডেট সময় : ০৯:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১