সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে ভাইরাল এবার “প্রজেক্ট তেলাপিয়া।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

“প্রজেক্ট তেলাপিয়া” নামে কোনো রেস্টুরেন্ট নেই। এ নামে কোনো ভবনই নেই বাংলাদেশে। মাছ আকৃতির এ ভবনটি আসলে ভারতে অবস্থিত

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ‘প্রজেক্ট হিলশা’। এ নিয়ে চলছে নানা সমালোচনা। এতে বেশি দাম নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। এই প্রজেক্ট দৃষ্টিনন্দন স্থাপনা নিয়েও কথা হচ্ছে।

এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হলো ‘প্রজেক্ট হিলশা’র কাঠামোতে তৈরি করা “প্রজেক্ট তেলাপিয়া” নামে একটি ছবি।
‘প্রজেক্ট হিলশা’র সঙ্গে এর তুলনা করা হচ্ছে। অনেকে মজা করে “প্রজেক্ট তেলাপিয়া”য় দাম কম দেখিয়ে ফেসবুকে ছবিটির ক্যাপশনে লিখছেন, ‘প্রজেক্ট তেলাপিয়া”য় প্রতি পিস মাছ ৪০ টাকা, বেগুন ভাজি ৫ টাকা, ভাতের প্লেট ১০ টাকা। স্বপ্নে দেখেছি।

তবে আসল কথা হলো “প্রজেক্ট তেলাপিয়া” নামে কোনো রেস্টুরেন্ট নেই। এ নামে কোনো ভবনই নেই বাংলাদেশে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মাছ আকৃতির এ ভবনটি আসলে ভারতে অবস্থিত। দেশটির জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের (এনএফডিএ) প্রধান কার্যালয় এটি।

হায়দরাবাদে এর অবস্থান।
প্রজেক্ট হিলশা’ কী?

রাজধানীর কাছেই মুন্সীগঞ্জের বিক্রমপুরে সম্প্রতি চালু হয়েছে আকর্ষণীয় আধুনিক রেস্তোরাঁ ‘প্রজেক্ট হিলশা’। এ যেন ইলিশের পেটের ভেতর বসেই ইলিশ খাওয়া। আমাদের প্রিয় মাছ ইলিশের আদলে তৈরি রেস্টুরেন্টটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভ্রমণ ও ভোজনপ্রিয়দের কাছে আগ্রহের জায়গা হয়ে উঠেছে। অনেকেরই মাওয়া ঘাটে যাওয়া হয় পদ্মার তাজা ইলিশ খেতে।

মাওয়া ঘাটে যাওয়ার পথেই শিমুলিয়া ঘাটের কাছাকাছি গেলে এবার ইলিশ মাছের মতো দেখতে রেস্টুরেন্টটি চমকে দেবে আপনাকে।
বিশাল এই রেস্টুরেন্টের নকশাও খুব সহজেই সবার নজর কাড়বে। রেস্টুরেন্টটির ভেতর আন্তর্জাতিকমানের ফার্নিচারে সাজানো হয়েছে। প্রজেক্ট হিলশার মূল আকর্ষণ হচ্ছে পদ্মার তাজা ইলিশ দিয়েই এখানে চলে অতিথি আপ্যায়ন। মাছ কেজি হিসেবে বিক্রি করা হয়। একা খেতে চাইলেও এক অর্ডারে দুই পিস করে পরিবেশন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে ‘প্রজেক্ট হিলশা’ রেস্টুরেন্টটি। তবে সেখানে দাম বেশি নিয়ে চলছে সমালোচনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে ভাইরাল এবার “প্রজেক্ট তেলাপিয়া।

আপডেট সময় : ০৬:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১