সংবাদ শিরোনাম ::
শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরস্কার গ্রহন করেন মোঃ আফজাল হোসেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১ ১৬১ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানা অফিসার ইন চার্জ মোঃ আফজাল হোসেন।
সোমবার সকালে বরিশাল জেলা পুলিশের অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর হাত থেকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মোঃ আফজাল হোসেন পুরস্কার গ্রহন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাজাহান হোসেন সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মোঃ আফজাল হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় গৌরনদী মডেল থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

























