সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন সেই মা-ছেলের নামেই মামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহীতে তুচ্ছ ঘটনায় মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের পর এবার সেই মা-ছেলেসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৫ জুন) বিকেলে নির্যাতিত মা বিবি খাদিজা গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, প্রভাবশালী মো. জাহাঙ্গীর নোয়াখালীর চিফ জুডিশিয়াল ৩ নম্বর আমলি আদালতে ৫ মে তাদের বিরুদ্ধে মামলা করেন। এতে মোট পাঁচজনকে আসামি করা হয়। পরে বিচারক মামলাটি কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে রুজু করার নির্দেশ দেন। এরপর গত ১০ মে থানায় মামলা রেকর্ড করা হয়। মামলা নম্বর-১৯।

থানা সূত্র জানায়, মামলায় ভুট্টো (৪৯), আইয়ুব খান (২০), মো. জাবেদ হোসেন (৫০), মো. বাবলু (২৮) ও বিবি খাদিজাকে (৩৬) আসামি করা হয়। এর মধ্যে বিবি খাদিজা ও আইয়ুব খান নির্যাতিত মা-ছেলে।

বিবি খাদিজা অভিযোগ করে বলেন, আমরা গরিব মানুষ। আমাদের অমানুষিক নির্যাতন করে এখন আবার মামলা দিয়ে হয়রানি করছে। আমরা খেতে পাই না, মামলার খরচ জোগাড় করব কোথা থেকে। এ ঘটনার তদন্তপূর্বক ন্যায়বিচারও দাবি করেন তিনি।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ১ মে শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরকলমি গ্রামের সাহাদাত নগরের খাল পাড়ে বর্গা জমির ধান খাওয়ায় স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীরের গরুকে পিটিয়ে তাড়িয়ে দেয় জাবেদ হোসেনের ছেলে আইয়ুব খান। এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর, তার ছেলে মাসুদ ও সহযোগী সাইফুল আইয়ুবকে হাত-পা বেঁধে মারধর করেন। তাকে বাঁচাতে মা এগিয়ে গেলে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন সেই মা-ছেলের নামেই মামলা।

আপডেট সময় : ০৫:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১