সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবুগঞ্জে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় যুবক গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ৭৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্রী অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবক কে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলার সাহাজিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে অপহৃত স্কুলছাত্রী বিথি আক্তার (১৫) কে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃত যুবক হচ্ছেন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাহাজিরা এলাকার জলিল সরদারের ছেলে মো. মমিন সরদার (২২)।
মামলা সূত্রে জানা গেছে , গত ১লা জুন উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর এলাকার কে এম আব্বাসের স্কুলপড়ুয়া মেয়ে বিথি আক্তার (১৫) কে বাসার কাছে স্থানীয় হালিমের দোকানের সামনে থেকে বিকাল সাড়ে ৪ টার সময় পার্শবর্তী গৌরনদী উপজেলার সাহাজিরা এলাকার জলিল সরদারের ছেলে মো. মমিন সরদারের নেতৃত্ব ২ টি মোটর সাইকেলে এসে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় অপহৃত বিথির ভাই আরিফুর রহমান বুধবার রাতে বাবুগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং ২।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, আজ বৃহস্পতিবার গৌরনদী উপজেলার সাহাজিরা এলাকা থেকে অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় মমিন সরদার কে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রী বিথি আক্তারকে উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় যুবক গ্রেপ্তার।

আপডেট সময় : ০১:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১