সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম (৩৫) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নিজ ঘরে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদ হোসেনের স্ত্রী।

বুধবার (২ জুন) রাত ৯টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় তিন সন্তানের জননী এই অন্তঃসত্ত্বাকে দুর্বৃত্তরা হত্যা করে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, ঘটনাস্থলের পাশেই গ্রামীণ ঐতিহ্যবাহী বৈঠকি মাদারের গান চলছিল। নিহতের দুই সন্তান ও শাশুড়ি রাত ৯টার দিকে ওই গানের অনুষ্ঠানে যান। আর তার স্বামী চায়ের দোকানেই ব্যস্ত ছিলেন। দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে ফাঁকা বাড়িতে ঘুমিয়েছিলেন শাহানুর। গানের অনুষ্ঠান থেকে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে নিহতের আট বছরের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার শুরু করে। এতে পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকাবাসী এগিয়ে এসে ওই গৃহবধূর হাত পায়ের রগ ও গলা কাটা মরদেহ দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফারুক হোসেন তালাশ।

পরে বৃহস্পতিবার (৩ জুন) সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠান।

ওসি আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘হত্যাকারীদের চিহ্নিত করতে রাত থেকেই পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা।

আপডেট সময় : ০৬:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১