সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

গরু চুরির অভিযোগে দুই নারীসহ এক ব্যক্তিকে গ্রেফতার ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: রাজশাহীতে গরু চুরির অভিযোগে দুই নারীসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছে থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়।

বুধবার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে দামকুড়া থানা পুলিশের একটি টিম হরিপুর দরগাপাড়া মোড়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন-রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী বুথপাড়া গ্রামের মো. মোখছেদ আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫), মৃত কচির মেয়ে মোসা. আরজুনা বেগম (৪০) এবং মৃত আয়েন সরকারের মেয়ে মোসা. রেনুকা বেগম (৩৮)।

ঘটনাটি নিশ্চিত করে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহবুব জানান, বুধবার দামকুড়া থানা পুলিশের একটি টিম বিশেষ চেকপোস্টে দায়িত্বপালন করছিল। এসময় গোদাগাড়ী থেকে রাজশাহী অভিমুখে দুই নারীসহ এক ব্যক্তি একটি গরু নিয়ে চেকপোস্ট অতিক্রম করার সময় তাদের সন্দেহ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা গরুর বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এসময় একেক জন একেক ধরনের কথা বলায় পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। পরে তাদের আটক করা হয়।

ওসি আরও জানান, বিষয়টি গোদাগাড়ী থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পরে তারা গরুটির প্রকৃত মালিক মো. মাসুম আলীকে উদ্ধারকৃত গরুটি ফিরিয়ে দেন। পাশাপাশি আসামিদের গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গরু চুরির অভিযোগে দুই নারীসহ এক ব্যক্তিকে গ্রেফতার ।

আপডেট সময় : ০৩:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১