সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সাংবাদিকদের সাথে বাবুগঞ্জ থানার নবাগত ওসি মাহবুবুর রহমানের মতবিনিময়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিনিধি

বাবুগঞ্জ ( বরিশাল) ঃ বরিশালের বাবুগঞ্জ থানার নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

আজ দুপুরে বাবুগঞ্জ থানা অভ্যন্তরে ওসির কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ওসি মাহাবুবুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক । দেশ ও জাতিকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। বাবুগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস, জুয়া, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে দুর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে পুলিশ কোনো আপোস করবেন না। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো লটারেন্স দেখাবে। তাই যেখানেই মাদক, সেখানেই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নিরলস কাজ করার অভিমত ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো সহ অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়াও মতবিনিময়কালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি মোঃ শাহাব উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম অরুণ, সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফরাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ আল আমিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওসি মাহাবুবুর রহমান গত ২৯মে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বরিশাল জেলা গোয়েন্দা শাখার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিকদের সাথে বাবুগঞ্জ থানার নবাগত ওসি মাহবুবুর রহমানের মতবিনিময়।

আপডেট সময় : ০৯:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১