সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

সিলেটে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আটককৃত ব্যাটারি চালিত রিক্সা ছেড়ে দেয়া ও ব্লু-বুক দিয়ে ব্যাটারি চালিত রিক্সা উন্মুক্ত ভাবে চলাচলের দাবীতে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
(২ জুন) বুধবার বেলা ১১টায় মদিনা মার্কেটে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক।
মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শহর রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আনাই, বিশিষ্ট শ্রমিকনেতা আব্দুল জলিল, আব্দুস সোবহান, বাচ্চু মিয়া, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রফেসার নুরুল ইসলাম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম আকন্দ, শাহজাহান, আবুল হোসেন, আব্দুল খলিলক, আক্কাস আলী, আইয়ুব আলী, কাওছার আহমদ, খাজা মিয়া, আব্দুল জব্বার প্রমুখ। এছাড়াও মহানগরীর অসংখ্য নেতাকর্মীরা প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আটককৃত ব্যাটারি চালিত রিক্সা ছেড়ে দেয়া ও ব্লু-বুক প্রদানের মাধ্যমে উন্মুক্ত ভাবে নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের দাবী জানিয়ে বলেন, বিভিন্ন জেলায় অবাদে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করলেও সিসিক কর্তৃক ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে। এতে রিক্সা শ্রমিকরা কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। বক্তারা অসুস্থ ও প্রবীণ রিক্সা শ্রমিকের পরিবার পরিজনদের কথা বিবেচনা করে ব্যাটারি চালিত রিক্সা উন্মুক্ত করে দেয়ার জন্য আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা।

আপডেট সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১