সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

পটুয়াখালীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ২।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পটুয়াখালীর দশমিনায় মাদকসহ এক যুবককে আটক করার পর পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও দুই সহকারি উপ-পরিদর্শক (এএসআই)সহ চার পুলিশ আহত হয়েছেন। আজ বুধবার (০২ জুন) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ৫৬ নম্বর শাহ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনায় আহত চার পুলিশ দশমিনা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দশমিনা থানা উপ-পরিদর্শক (এসআই) তৌসিফ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ৫৬ নম্বর শাহ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে প্রায় ৩০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল (৩৭) নামে এক যুবককে আটক করে পুলিশ।তাৎক্ষণিক আটকের খবর পেয়ে নজরুলের বাবা সেকান্দার আলী ও বড়ভাই নুরুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লোকজন জড়ো করেন। নজরুলকে ছিনিয়ে নিতে নজরুলের বড়ভাই মো. নুরুল আমিন ও বাবা সেকান্দার আলীর নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে নজরুলকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় দশমিনা থানার এসআই মো. তৌসিফ ইসলাম (৩৭), এএসআই মো. মনির (৪০), এএসআই এরশাদ (৪৫) এবং কনস্টেবল মো. মারুফ হোসেন (২৯) আহত হয়েছেন।

আহতরা দশমিনা হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশের ওপর হামলার ঘটনায় নজরুলের বড়ভাই মো. নুরুল আমিন এবং মো. সোহাগ বেপারী নামে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

তবে দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলছেন, পুলিশের ওপর হামলা হয়নি। আসামির সঙ্গে ধস্তাধস্তিতে হ্যান্ডকাপ ছুটে আসামি পালিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ২।

আপডেট সময় : ০৩:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১