সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

পটুয়াখালীতে দায়িত্বরত অবস্থায় এসআই মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে দায়িত্বরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাইদুর রহমান (৪৩) নামের পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুন) সকাল ৯টায় মহিপুরের নিজ ভাড়া বাসায় তার মৃত্যু হয়।

মৃত সাইদুর বরিশাল সদর থানার নবগ্রাম রোড এলাকার মৃত মোখছেদুর রহমানের ছেলে।

মহিপুর থানার ওসি-তদন্ত খোন্দকার আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৩১ মে) সকাল থেকে থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন এসআই সাইদুর রহমান। মঙ্গলবার সকালে তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে বাসায় নিয়ে যান। পরে বাসায় তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমদ আলী জানান, মহিপুর থানায় জানাজা শেষে মরদেহ পটুয়াখালী পুলিশ লাইন্সে পাঠানো হবে। সেখানে তাকে গার্ড অব ওনার প্রদান করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে দায়িত্বরত অবস্থায় এসআই মৃত্যু।

আপডেট সময় : ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১