সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: সোনালী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে সোনালী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক পদমর্যাদার এক নির্বাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে নারী-পুরুষ সব সহকর্মীর সঙ্গে পেশাদারি সম্পর্কের বাইরে ব্যক্তিগত অনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক করেছে রাষ্ট্রায়ত্ত এ ব্যাংক।

১৬ মার্চ সোনালী ব্যাংক তাদের সব শাখার সব কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে এ বিষয়ে একটি চিঠি দেয়। ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক সরদার মুজিবুর রহমান ও উপমহাব্যবস্থাপক মো. খায়রুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সহকারী মহাব্যবস্থাপক পদমর্যাদার একজন নির্বাহীর বিরুদ্ধে নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনসংক্রান্ত অভিযোগের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নির্বাহীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ওই নির্বাহীর বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগবিবরণী দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।

এমতাববস্থায়, নারী-পুরুষনির্বিশেষে সব সহকর্মীর সঙ্গে পেশাদারি সম্পর্কের বাইরে ব্যক্তিগত অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলার জন্য ব্যাংকের সব পর্যায়ের নির্বাহী/কর্মকর্তা-কর্মচারীদের কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে সতর্ক করা হয় চিঠিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: সোনালী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত।

আপডেট সময় : ০২:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১