সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ধর্ষণের শিকার কিশোরীর ভাইকে চুরির অপবাদে মারধর, পরে আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের জের ধরে চুরির অপবাদ দিয়ে তার ভাইকে মারধরের ঘটনা ঘটেছে। এতে অপমান সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন ওই ছাত্রীর ভাই।

মঙ্গলবার (১ জুন) ভোরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (২৯ মে) রাতে এলাকায় চুরির অপবাদ দিয়ে তাকে মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি আব্দুল্লাপুর এলাকায় এক মাদরাসাছাত্রী প্রতিবেশী তিন কিশোরের একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় বাবুল মিয়ার ছেলে ফাহিম, আফসার চৌধুরীর ছেলে সামি ও হাসান মিয়ার ছেলে হাবিবুরের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় পৃথক দুটি ধর্ষণের মামলা করেন। অভিযুক্ত ফাহিম ও হাবিবুর বর্তমানে জেলহাজতে রয়েছেন। অপর অভিযুক্ত ধর্ষণের সহযোগী সামি জামিনে রয়েছেন।

এদিকে শনিবার (২৯ মে) রাতে ওই ছাত্রীর ভাই পারভেজ অভিযুক্ত প্রতিবেশী সামিদের বাড়ির ওপর দিয়ে আসছিলেন। এ সময় তাকে ধরে চুরির অপবাদ দিয়ে সামির ফুপা বাচ্চু কোতয়াল (৫৫), বাবা হাসান (৫০) ও হাসানের স্ত্রী (৩৫) ব্যাপক মারধর করেন। এতে অপমান সহ্য করতে না পেরে পরদিন রোববার (৩০ মে) বিষপান পান করেন।

তাকে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে সেখান থেকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷

মৃত পারভেজের বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো। এখন পোলাটারেও হারাইলাম। আমি এ ঘটনার কঠিন শাস্তি চাই।’

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘ধর্ষণের বিষয়ে মামলা আদালতে চলমান আছে। দুই অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীর ভাইয়ের কীটনাশক পানে মৃত্যুর ঘটনাটি ভিকটিম পরিবার সূত্রে জানতে পেরেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণের শিকার কিশোরীর ভাইকে চুরির অপবাদে মারধর, পরে আত্মহত্যা।

আপডেট সময় : ১০:০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১