সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পরিকল্পনামন্ত্রী মোবাইল ফোন ছিনতাই।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ১১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত রবিবার রাজধানীর বিজয় সরণি এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৩০ মে সন্ধ্যায় পরিকল্পনা কমিশন থেকে মন্ত্রী বিজয় সরণি যাচ্ছিলেন।
তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন, গাড়ির জানালা খোলা ছিল। সে সময় ফোনটি ছিনতাই হয়। ঘটনার পরে একটি মামলা দায়ের হয়েছে। এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।


























