সংবাদ শিরোনাম ::
বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা, বিশেষ অঙ্গ হারালেন যুবক।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বানারীপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করায় জসিম সরদার নামের এক প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে এক নারী এনজিওকর্মী। রোববার রাতে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটার পর রক্তাক্ত অবস্থায় আহত জসিম সরদারকে (৩০) পার্শ্ববর্তী গ্রাম্যডাক্তার মো. ছায়েদ আলী প্রাথমিক চিকিৎসা দেন।
পরে ওই ঘটনাটি ধামাচাপা দিতে জসিমের পরিবার ওই এনজিও কর্মীকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় বলে স্থানীয় একাধিক সূত্র জানায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান জানান, ওই ঘটনার পরদিন আহত জসিম বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ওই এনজিও কর্মীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


























