সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

অপহরণের ৬ ঘণ্টার মধ্যে যুবক উদ্ধার,চক্রের ছয় সদস্যকে গ্রেফতার ৬।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কুমিল্লায় অপহরণের ৬ ঘণ্টার মধ্যে ইয়াছিন (৩০) এক যুবককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। রোববার (৩০ মে) নগরীর গোবিন্দপুর এলাকার অভিযান চালিয়ে খন্দকার ভিলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিশাবন এলাকার সাহেব আলীর ছেলে জুম্মন মিয়া (২৮), নগরীর দক্ষিণ চর্থা এলাকার কানু মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩৩), কুমিল্লা সদর উপজেলার ঝাকুনি পাড়া এলাকার মোস্তফার ছেলে রাসেল (২১), নগরীর সংরাইশ এলাকার আলমের স্ত্রী আরজু বেগম (২৮), নূরপুর এলাকার সমনের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও নবগ্রাম এলাকার সুমনের স্ত্রী জোৎস্না বেগম (২৮)।

উদ্ধার হওয়া ইয়াছিন জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাগৈগ্রামের আকমত আলীর ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকাল ১০টায় মিস্ত্রী ইয়াছিন কুমিল্লায় এলে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাকে অপহরণ করেন এ চক্রের সদস্যরা। এরপর তারা ইয়াছিনের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন।

ইয়াছিনের পরিবার বিষয়টি কুমিল্লা ডিবি পুলিশকে জানালে অভিযানে বের হয় পুলিশ। একইদিন বিকেল ৪টায় নগরীর গোবিন্দপুর এলাকার খন্দকার ভিলা থেকে ইয়াছিনকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অপহরণ মামলা শেষে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপহরণের ৬ ঘণ্টার মধ্যে যুবক উদ্ধার,চক্রের ছয় সদস্যকে গ্রেফতার ৬।

আপডেট সময় : ০৫:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১