র্যাব এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৭:৫১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১ ১০৪ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ২৯ মে ২০২১ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ২০.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন রূপাতলী হাফেজ আব্দুর রশিদ জামে মসজিদের পাশে রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৯ মে ২০২১ তারিখ আনুমানিক ২০.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ রাসেল শিকদার(২৩), পিতা- মোঃ কামাল শিকদার, সাং- উকিল বাড়ি সড়ক, থানা-কোতয়ালী, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ০১(এক) কেজি গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ- ৪৪৫/- টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























