সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

উৎপত্তিস্থল সিলেট: পঞ্চম বারের মতো ভূমিকম্প রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ১।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে পঞ্চম বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ দুপুর ২টায় আরেক দফা ভূমিকম্প হয়। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।

এ সময় নগরীর বাসা-বাড়ির বাসিন্দারা অনেকটা আতংকিত হয়ে নিরাপদ স্থানে নেমে আসেন। অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়।

শনিবার (২৯ মে) সকাল সকাল ১০ টা ৩২ মিনিট, ১০টা ৪৭, ১১টা ৩০ মিনিট ও ১১টা ৩৪ মিনিট এবং সর্বশেষ দুপুর ২টায় কেঁপে ওঠে সিলেট।

তবে কম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, অনেকেই ৪ বার আবার কেউ কেউ ৫ বার দাবি করলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে ৩ বার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ ৪ দশমিক ১ মাত্রা ছিলো। সর্বশেষ বেলা ২টার দিকে আরেক দফা ভূমিকম্প হয়েছে।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।’

এর আগে ২৮ এপ্রিল সকাল ৮টা ২২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার উৎপত্তি স্থল ছিল ভারতের আসামে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উৎপত্তিস্থল সিলেট: পঞ্চম বারের মতো ভূমিকম্প রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ১।

আপডেট সময় : ১০:০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১