সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত নারীর মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গায় কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই নারীর নাম মোহচেনা বেগম। তিনি দিনাজপুর জেলার মহব্বতপুর গ্রামের মৃত মকসেদ আলির স্ত্রী।
মোহচেনা বেগম ক্যান্সার চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ভারতে যান। লকডাউনের কারণে আটকা পড়েন সেখানে। পরে ২১ মে দেশে ফিরলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

জানা গেছে, গত ২১ মে বিকেলে মোহচেনা বেগম ও তার ছেলে ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। দেশে প্রবেশের পর তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয় চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে। সেখানে বৃহস্পতিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দিনাজপুরে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: শ্বশুরবাড়ির আম গাছে ঝুলছিল গৃহবধূর মরদেহ
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, ওই রোগী ক্যান্সার আক্রান্ত হওয়ায় রক্ত স্বল্পতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি রেখে রক্ত দেওয়া হয়। রাতে তিনি মারা যান। মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২১ মে ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে আটকা পড়া ৮১ জন নাগরিক দেশে প্রবেশ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত নারীর মৃত্যু।

আপডেট সময় : ০৫:৫৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১