সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ঈদের পাঞ্জাবি গেল ১৩ দিন পর, কুরিয়ার সার্ভিসকে নোটিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঈদের আগে গ্রাহকের চাহিদা অনুযায়ী পাঞ্জাবি পৌঁছাতে না পারায়, কুরিয়ার সার্ভিস রেডেক্সকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

হোম বাস্কেট নামে একটি অনলাইন বিপণনকারী প্রতিষ্ঠানের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. খাদেমুল ইসলাম এই নোটিশ পাঠান। বৃহস্পতিবার (২৭ মে) রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়।

হোম বাস্কেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমানের পক্ষে রেডেক্সের সিইও বরাবর এই নোটিশ পাঠানো হয়।

নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী খাদেমুল ইসলাম।

নোটিশে বলা হয়, ‘দুজন গ্রাহক ঈদ সামনে রেখে দুটি পাঞ্জাবির অর্ডার করেছিলেন হোম বাস্কেটে। এরপর পাঞ্জাবি দুটি ডেলিভারির জন্য একটি ৯ ও একটি ১০ মে রেডেক্সের কাছে হস্তান্তর করা হয়।’

‘নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে নিয়ম অনুযায়ী পণ্য হাতে পাওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা গ্রাহককে ডেলিভারি দেয়ার কথা ছিল রেডেক্সের। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে একটি পণ্য ঈদের ১১ দিন ও অপরটি ১৩ দিন পর যথাক্রমে ২০ ও ২৩ মে গ্রাহককে ডেলিভারি দেয়া হয়।’

নোটিশে আরও বলা হয়, ‘ঈদের আগে পণ্য অর্ডার করে ঈদের পর ডেলিভারি পাওয়ায় ওই দুইজন গ্রাহক হোম বাস্কেটকে নিয়ে অনলাইনে নেতিবাচক প্রচারণা চালায়। এতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনামহানি হয়। এই সুনামহানির কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে হোম বাস্কেট। যার দায় ডেলিভারি সংস্থা রেডেক্সের।’

‘তাই নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে দুজন গ্রাহকের কাছে ওয়েবসাইটে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ব্যবসায়িক ক্ষতির জন্য হোম বাস্কেটের পক্ষ থেকে রেডেক্সের কাছে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।’

‘অন্যথায় তাদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও সুনাম ক্ষুণ্ণ করার দায়ে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে বলা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের পাঞ্জাবি গেল ১৩ দিন পর, কুরিয়ার সার্ভিসকে নোটিশ।

আপডেট সময় : ০৪:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১