সংবাদ শিরোনাম ::
র্যাবের ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশে বদলি।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
র্যাবে থাকা পুলিশের ঊর্ধ্বতন ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের ফের পুলিশে ফেরত পাঠিয়ে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
বদলি হওয়া ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।
তাদের জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
বদলির আদেশটিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
আদেশে তিনি বলেন, বদলি হওয়া অফিসারদের ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেয়া হলো।


























