সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ফেসবুক লাইভে মামুনুল হকের সাফাই গাওয়া সেই এএসআই চাকরিচ্যুত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: হেফাজতে ইসলামের আলোচিত নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুক লাইভে এসে বক্তব্য দেয়ায় কুষ্টিয়ায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানীকে চাকরিচ্যুত করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ২৩ মে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

বৃহস্পতিবার (২৭ মে) কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। স্ত্রী-সন্তান নিয়ে তিনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় বাসা ভাড়া থাকেন। তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। গত ৩ এপ্রিল রাব্বানী পুলিশের পোশাক পরে ফেসবুক লাইভে আসেন। সেখানে মামুনুলের পক্ষে তাকে সাফাই গাইতে শোনা যায়। তার ওই লাইভ ভাইরাল হয়ে যায়।

এজন্য পরদিন ৪ এপ্রিল এএসআই গোলাম রাব্বানীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. মুহিদ উদ্দিন বিষয়টি তদন্ত করার জন্য কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলমকে নির্দেশ দেন।

পুলিশ সুপার জানান, তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ২৩ মে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এদিকে চাকরিচ্যুতির পর বুধবার (২৬ মে) গোলাম রাব্বানীকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে হ্যান্ড মাইক হাতে নিয়ে বিভিন্ন বক্তব্য দিতে দেখা গেছে। বক্তব্য দেয়ার এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

৫ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে সাবেক এএসআই গোলাম রাব্বানীকে র্যাব-পুলিশের বিষোদগার করতে শোনা যায়।

প্রকাশ্যে তার এ ধরনের বক্তব্য দেয়ার বিষয়টি অবগত কি-না জানতে চাইলে পুলিশ সুপার জানান, তিনি ব্যাপারটি অবগত আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুক লাইভে মামুনুল হকের সাফাই গাওয়া সেই এএসআই চাকরিচ্যুত।

আপডেট সময় : ০৫:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১