বিকাশের মাধ্যমে প্রতারণা, চক্রের তিন সদস্য আটক।
- আপডেট সময় : ১২:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ১১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৬ মে) ভোরে জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আব্দুস সামাদের ছেলে মো. ময়নুল হক (১৯), মো. হানিফের স্ত্রী মোছা. পারভিন আক্তার (২২) ও মৃত তাহের উল্যাহর ছেলে হানিফ আহম্মদ (৩০)। তারা সবাই জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।
র্যাবের সিনিয়র পুলিশ সুপার আব্দুল্লাহ রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় একটি টেলিফোন, ১২টি মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের চেক বই, এটিএম কার্ড, নগদ এক লাখ ৩৫ হাজার ৬০০ টাকাসহ তিনজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছেন বলে স্বীকার করেছেন। মামলা দিয়ে তাদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।


























