সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

প্রবাসী স্বামী-সন্তান ফেলে পরকীয়া প্রেমিককে বিয়ে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ নিজের স্বামী- সন্তান ও চার বছরের সংসার জীবনকে বির্সজন দিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে রেশমা আক্তার (২০) নামে একসন্তানের জননী।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের। সোমবার দিবাগত রাতে শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে প্রবাসী স্বামীকে তালাক দিয়ে সন্তানসহ পরকীয়া প্রেমিককে বিয়ে করেন রেশমা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রবাসীর পরিবারের সদস্যরা জানান, গত চার বছরপূর্বে ভীমেরপাড় গ্রামের মুজাম্মেল সরদারের পুত্র রেজাউল সরদার সামাজিকভাবে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার আব্দুল লতিফ সরদারের কন্যা রেশমা আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

বিয়ের পর পরিবারের অর্থের চাকা ঘুরাতে প্রবাস জীবনে পারি জমায় রেজাউল। গত এক বছরপূর্বে প্রবাসীর স্ত্রী রেশমার সাথে পাশ্ববর্তী জয়শুরকাঠী গ্রামের মন্টু সরদারের পুত্র জুয়েল সরদারের (২৪) মোবাইল ফোনে পরিচয়ের সুত্রধরে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারই ধারাহিকতায় গত ২৩ মে প্রবাসীর স্ত্রী রেশমা তার পরকীয়া প্রেমিক জুয়েলের হাত ধরে অজানার উদ্দেশ্যে পারি জমায়।

সূত্রে আরও জানা গেছে, মাত্র একদিনের ব্যবধানে ২৪ মে বিকেলে পরকীয়া প্রেমিকা রেশমাকে নিয়ে নিজবাড়িতে আসে জুয়েল। এসময় জুয়েলের পরিবারের সদস্যরা রেশমাকে মেনে নিতে অপরাগতা প্রকাশ করেন। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় প্রবাসী রেজাউলের পরিবারের সদস্য, পরকীয়া প্রেমিক-প্রেমিকা ও তাদের স্বজনসহ উভয় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রবাসী স্বামী রেজাউলকে তালাক দিয়ে কন্যা সন্তানসহ পরকীয়া প্রেমিক জুয়েল সরদারের হাতধরে তার বাড়িতে যায় গৃহবধু রেশমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসী স্বামী-সন্তান ফেলে পরকীয়া প্রেমিককে বিয়ে।

আপডেট সময় : ০৯:২৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১