সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বানারীপাড়ায় ইটবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ইটবাহী ট্রলির চাপায় সানি (১৮) নামের এক হেলপার নিহত হয়েছে। ২৫ মে সকাল ৮টার দিকে উপজেলার ব্রাক্ষ্মণকাঠি গ্রামে কেএসবি ইটের ভাটা থেকে ইট বোঝাই করে ট্রলি রাস্তায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রলির হেলপার সানি ট্রলির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা সানি উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ট্রলির চালক শামিম অক্ষত রয়েছেন। সানি উপজেলার সলিয়াবাকপুর গ্রামের হতদরিদ্র আ. হালিমের ছেলে। তার মর্মান্তিক এ মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ট্রলিটি আটক করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া জেলা প্রশাসকের অনুমতিক্রমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ইটবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত।

আপডেট সময় : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১