সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

সিলেটের গোলাপগঞ্জে প্রেমিকাকে বেড়ানোর কথা বলে গণধর্ষণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: গোলাপগঞ্জে প্রেমিকাকে বেড়ানোর কথা বলে গণধর্ষণের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-এসএমপি’র শাহপরানথানার পীরেরচক গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র আক্তার হোসেন (২৩), গোলাপগঞ্জ থানার তুরুকবাগ গ্রামের লিলু মিয়ার পুত্র আব্দুল হাকিম (২০), একই উপজেলার দক্ষিণ কান্দিগাঁও গ্রামের মঈন উদ্দিনের পুত্র রাজন আহমদ (২২) ও বাঘাখালপাড় গ্রামের সাহাব উদ্দিনের পুত্র শিপন আহমদ (১৯)।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার গোলাপগঞ্জের গন্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক স্থানে টিলার পাশে জঙ্গলের ভেতরে একটি মেয়ের শোর চিৎকার শুনে এলাকার জনগণ বাঘা ইউনিয়নের চেয়ারম্যানকে সংবাদ দেন। চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং এ চারজনকে আটক করেন।
পুলিশ জানায়, আসামী আব্দুল হাকিমের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে প্রেমিক ভিকটিমকে প্রলুব্ধ করে মোবাইল ফোনের মাধ্যমে বেড়ানোর কথা বলে মুরাদপুর বাজারে ডেকে আনে। এরপর তাকে নিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পর আসামী আব্দুল হাকিম অপরাপর আসামীদেরকে ডেকে আনে। অন্য আসামীরা এসে সংঘবদ্ধভাবে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে এজাহার দাখিল করলে গোলাপগঞ্জ মডেল থানার একটি গণধর্ষণ মামলা রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের গোলাপগঞ্জে প্রেমিকাকে বেড়ানোর কথা বলে গণধর্ষণ।

আপডেট সময় : ১২:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১