সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

দেশে আবারো বাড়াল লকডাউনের মেয়াদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের মেয়াদ আগামীকাল ২৩ মে শেষ হচ্ছে। লকডাউন আরও ৭ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জানা গেছে, লকডাউন আরও ৭ দিন বাড়ানো সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আগামীকাল রোববার প্রজ্ঞাপন জারি করা হবে।

শনিবার (২২ মে) মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। করোনার সংক্রমণ রোধে দেশে গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ৪ দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। যা আগামীকাল ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে।

চলমান এ লকডাউনে দূর পাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার ভেতর স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহন। এদিকে ভারতের সঙ্গে সীমানা বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে আবারো বাড়াল লকডাউনের মেয়াদ।

আপডেট সময় : ১০:০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১