সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

রংপুরে ফেনসিডিলসহ কলেজশিক্ষক গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রংপুরের গঙ্গাচড়ায় ৭৪ বোতল ফেনসিডিলসহ শুভেন্দু বোস (৪২) নামে এক কলেজশিক্ষককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২০ মে) রাত ৯টার দিকে উপজেলার লক্ষিটারী ইউনিয়নের মহিপুরে তিস্তা শেখ হাসিনা সড়ক সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। গ্রেফতার শুভেন্দু বোস দি মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক।

অন্য দুই গ্রেফতাররা হলেন- রংপুর নগরীর ধাপ হাজীপাড়ার মৃত রইচ উদ্দিনের ছেলে গাড়িচালক রবিউল ইসলাম (৩৫) এবং হারাগাছ চওড়ারহাটের হবিবার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সিরাজ (৩৫)।

রংপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল আলম পলাশ জানান, বেশ কিছুদিন ধরে সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকারে মাদক বহন করে মেডিকেল এলাকাসহ রংপুরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে মহিপুরে তিস্তা শেখ হাসিনা সড়ক সেতুর উত্তর দিকে অবস্থান নেয়। পরে একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।

এএসপি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট গঙ্গাচড়া থানায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুরে ফেনসিডিলসহ কলেজশিক্ষক গ্রেফতার।

আপডেট সময় : ০৬:৪৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১