সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

উজিরপুরে ৪র্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী ধর্ষণ:বিক্ষোভ লম্পট গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জালাল হাওলাদার নামের ওই ধর্ষককে ১৯ মে বুধবার বিকালে গ্রেফতার করেছে। এদিকে ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে এলাকাবাসী। জানা গেছে উজিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড হানুয়া বারপাইকা গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে ৪ সন্তানের জনক লম্পট জালাল হাওলাদার (৩৫) একই গ্রামের রাজমিস্ত্রির চতুর্থ শ্রেনীতে পড়–য়া ছাত্রীকে ১৮ মে মঙ্গলবার বেলা ১১টায় একা পেয়ে পানি খাওয়ার কথা বলে তাদের বসতঘরে প্রবেশ করে। এসময় সে ওই ছাত্রীকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখায় এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রীর ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এলে লম্পট জালাল দৌঁড়ে পালিয়ে যায়। ভিকটিমের পরিবার ভূমিহীন হিসেবে সরকারীভাবে পাওয়া জমিতে বসবাস করছেন। তার বাবা রাজমিস্ত্রি ও মা অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এদিকে ধর্ষণের এ ঘটনাটি স্থানীয় একটি প্রভাবশালী মহল ধামাচাঁপা দেয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী জানতে পেরে ধর্ষক জালালের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৯ মে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি মো. জিয়াউল আহসান বলেন, ভিকটিমের বাবা বাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। লম্পট জালাল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভিকটিমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে ৪র্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী ধর্ষণ:বিক্ষোভ লম্পট গ্রেফতার।

আপডেট সময় : ০৫:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১