সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি :: দ্বিতীয় বিয়ে করায় কবির তালুকদারের পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাসি বেগমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) মধ্যরাতে পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের লেবার সর্দার ইব্রাহীমের মেয়ে হাসির সঙ্গে প্রায় ১৫ বছর আগে কবিরের বিয়ে হয়। তাদের (১৩) এবং (১) বছরের দুটি সন্তান রয়েছে।

কবিরের ভাই মাসুদ জানায়, রাত ২.২৮ মিনিটে কবিরকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়। তবে রোগীর অবস্থা ভালো না হওয়ায় প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে এবং পরে সেখান থেকে ঢাকায় নেয়া হচ্ছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোরশেদ বলেন, কবির তালুকদার কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এতে প্রথম স্ত্রী হাসি বেগম ক্ষিপ্ত হয়ে গভীর রাতে কবিরের গোপনাঙ্গ কেটে দেয়। পরে কবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। রাতেই স্ত্রী হাসি বেগমকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী।

আপডেট সময় : ০৯:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১