সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বিয়ের কথা বলে কলেজছাত্রীকে ধর্ষণ//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। একটি বাগানে নিয়ে তাকে ৫ জন মিলে রাতভর ধর্ষণ করে ফেলে যায় বলে জানিয়েছেন ওই তরুণী।

সোমবার (১৭ মে) নরুন্দি তদন্ত কেন্দ্রে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। ধর্ষণের সঙ্গে জড়িত ফয়সাল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত রোববার (১৬ মে) রাতে জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের ১ম বর্ষের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফয়সাল নামে এক যুবক বাড়ি থেকে নিয়ে যায়। এরপর একটি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে চলে যায়। এ সময় ওই ছাত্রীকে ধর্ষণ করতে আরও ৪ জনকে সহযোগিতা করে ফয়সাল। পরে কলেজছাত্রী বাড়িতে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বললে রাতেই নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে আইনি সহায়তা নিতে আসে ছাত্রীর পরিবার। পুলিশ কলেজ ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেছে।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানিয়েছেন, কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। মামলা দায়েরের আগে ধর্ষক ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের কথা বলে কলেজছাত্রীকে ধর্ষণ//

আপডেট সময় : ০৪:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১