বরিশালে ফেসবুক লাইভ অবস্থায় যুবকের আত্মহত্যা//
- আপডেট সময় : ০৪:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১ ৯৫ বার পড়া হয়েছে

বরিশালে ফেসুবক লাইভরত অবস্থায় আকাশ (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা স্পষ্ট নয়।
সোমবার বিকেল ৪টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের সুমনের বাসায় মা কহিনুর বেগম ও সৎ বাবার সাথে থাকত আকাশ। দুপুরের পর বাসায় একা থাকার সুবাদে ফেসবুক লাইভ অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে আকাশ। এসময় আকাশের বিভিন্ন বন্ধুরা নানা কমেন্টস করে।
বিকেল সাড়ে ৪টার দিকে আকাশের মা কহিনুর বাড়ি ফিরে ঘরের দরজা জানালা বন্ধ দেখে ডাকাডাকি করে। কোনো সাড়া না পাওয়ায় জানালা দিয়ে ছেলেকে আড়ার সাথে ঝুলতে দেখেন তিনি। পরে তিনি জানালা ভেঙে ভেতরে ঢুকে ছেলেকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে বর্তমান স্বামী কাওছারের সহায়তায় শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ লাশ ঘরে রাখা হয়।
আকাশের বাবা কবির হোসেন মুঠোফোনে জানান, আকাশের মা কহিনুর বেগম ৪ বছর পূর্বে তাকে ছেড়ে কাওছার নামে একজনকে বিয়ে করে। ছেলে দুই বাসায় যাতায়াত করতো। কি কারণে আকাশ আত্মহত্যা করেছে তা তিনি জানেন না।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালের লাশ ঘর পরিদর্শন করে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ঘটনাস্থল পরিদর্শনকারী কাউনিয়া থানার উপ-পরিদর্শক রাহাতুল ইসলাম।


























