সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে রুম ভাড়া, অতঃপর…//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে অবস্থিত রাজস্থান আবাসিক হোটেল থেকে স্বর্না (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। শনিবার বিকেল হোটেলের ২০৭ নম্বর কক্ষ থেকে তরুণীর লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বেলা ২টার দিকে রাজস্থান আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মো. সজিব ও স্বর্না ২০৭ নম্বর রুমটি ভাড়া নেয়। শনিবার বেলা ২টার দিকে হোটেলের রুম বয় কক্ষে প্রবেশ করে বিছানার উপর তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে সে হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তরুণীকে হত্যা করা হয়ে থাকতে পারে। হোটেলের রেজিষ্টার তরুণীর নাম স্বর্না এবং স্বামী হিসাবে পরিচয় দেওয়া মো. সজিবের নাম লেখা রয়েছে। সজিবের বাড়ী মাদারীপুর সদর উপজেলার থানতলা গ্রামে। তার পিতার নাম মোতালেব মোল্লা। ঘটনার পর থেকে সজিব পলাতক রয়েছে।

কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পলাতক ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে রুম ভাড়া, অতঃপর…//

আপডেট সময় : ০৮:২৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১