সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি কাদের-বাদল গ্রুপের, ফের সংঘর্ষের আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিবাদমান আওয়ামী লীগের দুটি গ্রুপ ফের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার (১৫ মে) দুপুরে মির্জা কাদেরের অনুসারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার বিকেল ৩টায় বসুরহাট পৌরসভা চত্তরে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দেয়। বিপরীতে মির্জা কাদেরের প্রতিপক্ষ বাদল অনুসারী সরকারি মুজিব কলেজ ও বসুরহাট পৌরসভা ছাত্রলীগ বসুরহাট বাজারের জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্তরে উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের অংশ গ্রহণে পাল্টা ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দেয়।
দুটি গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ফের সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। দুই পক্ষই কর্মসূচি সফল করার জন্য তৎপরতা চালাচ্ছে। স্থানীয়রা বলছে, এসব পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আবারও সহিংসতায় কোম্পানীগঞ্জ উত্তাল হয়ে উঠতে পারে। দুটি হত্যাকান্ডের রেশ না কাটতেই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আবারও প্রাণহানি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো.আলমঙ্গীর হোসেন জানান, দু’পক্ষের পাশাপাশি স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি কাদের-বাদল গ্রুপের, ফের সংঘর্ষের আশঙ্কা

আপডেট সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১