সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকরা। মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা ঈদের নামাজ শেষে জেলা শহরের ঢাকা বাসষ্ট্যান্ডে শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় অবস্থান কর্মসূচী চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ খালেকুজ্জামান শামিম, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আইয়ুব আলি। বক্তারা বলেন, করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে চলমান লকডাউনের মধ্যে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও জেলার ভেতরে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে। তাতে তেমন আয় হচ্ছে না।

শ্রমিকদের আয়ের পথ বন্ধ গেছে, তারা পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে দিনযাপন করছেন। স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দুরপাল্লার পরিবহনসহ সকল গণপরিবহন চলাচলে সুযোগ দিতে হবে। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে।

এছাড়া শ্রমিকদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা আরো বলেন, গণপরিবহণ ব্যবসায় অর্থ বিনিয়োগের বিপরীতে সমস্ত ব্যাংক ঋণ, আর্থিক প্রতিষ্ঠান ঋণ ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফসহ কিস্তি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করতে হবে এবং ২ শতাংশ ডাউন পেমেন্ট নিয়ে ক্লাসিফাইড ঋণগুলো আনক্লাসিফাইড করতে হবে।

গাড়ির ট্যাক্স টোকেন, রুট পারমিট ফি, আয় কর, ড্রাইভিং লাইসেন্স ফিসহ সকল ধরনের ফি, কর ও জরিমানা মওকুফ করে ৩১ ডিসেম্বর পর্যন্ত কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিতে হবে। অবিলম্বে এসব দাবী সরকার পূরণ না করে তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকরা।

আপডেট সময় : ০২:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১