সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী নিয়ে হাজির বেদে সম্প্রদায়ের কাছে জেলা প্রশাসক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে চার নদীর মোহনায় ( ইকোপার্কে) আশ্রয় নেওয়া বেদে সম্প্রদায়ের ৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী সুগন্ধা-বিষখালী-ধানসিঁড়ি-গাবখান নদীর মোহনায় আশ্রয় নেওয়া বেদে সম্প্রদায়ের মানুষের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, আলু, চিনি ও তেলের প্যাকেট পেয়ে খুশি বেদে বহরের অর্ধশত পরিবার। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা, সায়েম ইমরান।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, চার নদীর মোহনায় বেদে সম্প্রদায়ের বহরের অর্ধশত পরিবার আশ্রয় নেয়। করোনাকালে তাঁরা কষ্টে দিন কাটাচ্ছেন খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী নিয়ে হাজির বেদে সম্প্রদায়ের কাছে জেলা প্রশাসক।

আপডেট সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১