র্যাব এর অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৪:৫৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ১২১ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ১১ মে ২০২১ তারিখ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন সাহেবপুর গামী পাঁকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১১ মে ২০২১ তারিখ আনুমানিক ১৭.১০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ কামাল মৃধা(৩৭), পিতাঃ মৃত জয়নাল আবেদীন, সাং- ফলাঘর, (২) মোঃ নাছির তালুকদার(৩৮), পিতাঃ মৃত হোসেন তালুকদার, সাং- সাহেবপুর, উভয় থানা-বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের নিকট থেকে ১৯ (উনিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২৭৫ (দুইশত পচাঁত্তর) গ্রাম গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























