সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

গরু বিক্রির টাকা নিয়ে স্ত্রী উধাও, স্বামীর আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গায় গরু বিক্রির সাড়ে তিন লাখ টাকা নিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ায় ঘটনায় আত্মহত্যা করেছেন স্বামী।

চুয়াডাঙ্গা সদর উপজেলার চকপাড়া গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী ওই ব্যক্তির নাম জাহার আলী। তিনি ওই গ্রামের খবির উদ্দিনের ছেলে।

জাহার আলীর পালিয়ে যাওয়া স্ত্রী রূপসী খাতুন পার্শ্ববর্তী আড়িয়া গ্রামের মোস্তাক আলীর মেয়ে।

এ ঘটনায় নিহত জাহার আলীর স্বজনরা থানায় মামলার প্রক্রিয়া করছেন।

এ ঘটনার বিষয়ে পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, ঘরে স্ত্রী সন্তান থাকতে কৃষক জাহার আলী পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন স্বামী পরিত্যাক্তা রূপসী খাতুনের সঙ্গে। পরে ২০১৬ সালে রূপসীর সঙ্গে বিয়ে করেন জাহার আলী। পরবর্তীতে দুই স্ত্রীর সংসারে ছোটখাটো গণ্ডগোল দেখা দেয়।

আরো জানা গেছে, গত সোমবার গরু বিক্রির সাড়ে তিন লাখ টাকা দ্বিতীয় স্ত্রী রূপসী খাতুনের কাছে রেখে দেন জাহার আলী (৪৫)। ওই রাতেই গরু বিক্রির সব টাকা নিয়ে পালিয়ে যান রূপসী খাতুন। এতে ক্ষুব্ধ হন জাহার আলী। টাকা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। শেষমেশ মঙ্গলবার বিকালে বিষপান করেন তিনি।

বিষপানের পর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৯টায় মারা যান জাহার আলী।

এ ঘটনার বিষয়ে জাহার আলীর প্রথম স্ত্রী সামেনা খাতুন বলেন, আমরা রূপসী খাতুনের বিরুদ্ধে থানায় মামলা করব। এ জন্য মামলার প্রস্তুতি নিচ্ছি।

দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গরু বিক্রির টাকা নিয়ে স্ত্রী উধাও, স্বামীর আত্মহত্যা।

আপডেট সময় : ১২:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১