সংবাদ শিরোনাম ::
হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম

বৈজ্ঞানিক পদ্ধতি মেনে বাংলাদেশেও ঈদ পালনের আহ্বান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পৃথিবীর আকাশে আজ বুধবার (১২ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী কালই ঈদুল ফিতর। এমন দাবি করেছে চাঁদ পর্যবেক্ষণ করা ওয়েবসাইট মুন সাইটিং ডটকম। এ বছর থেকে ওয়েবসাইটটির দেওয়া তথ্য অনুযায়ী আরবি মাস গণনা করছে সৌদি আরবও। সে অনুযায়ী দেশটিতে বৃহস্পতিবার (১৩ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর। শুধু তাই নয়, এই পদ্ধতি মেনে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ১৭৩টি দেশের মুসলিমরা বৃহস্পতিবারই ঈদ পালন করবে। জোতির্বিজ্ঞানিরা তাই বাংলাদেশের চাঁদ দেখা কমিটিকে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে একই তারিখে এবারের ঈদুল ফিতর পালনের আহবান জানিয়েছেন।

নাসা থেকে তথ্য নিয়ে চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট মুন সাইটিং ডটকম বলছে, পৃথিবীর আকাশে ১৪৪২ হিজরীর শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাবে ১২ মে অর্থাৎ আজ বুধবার সন্ধ্যায়। বাংলাদেশের পশ্চিমে অবস্থিত প্রায় সব দেশ থেকে নতুন চাঁদ দেখা যাবে খালি চোখেই। আর এ অঞ্চল অর্থাৎ বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান ও পূর্বের দেশগুলো থেকে নতুন চাঁদ দেখা যাবে টেলিস্কোপের মাধ্যমে।
কোরআন গবেষক কাজী মো. রেজাউর রহমান বলেন, বাইনোকুলার দিয়ে দেখা যাবে পুরো আফ্রিকা ও মিডিলইস্টে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেহেতু দূরে, এ কারণে আমাদের টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখতে হবে। কোথাও চাঁদ দেখা গেলে অবশ্যই শাওয়াল মাস শুরু হবে। আর শাওয়াল মাসের প্রথম দিন অবশ্যই রোজা রাখা হারাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৈজ্ঞানিক পদ্ধতি মেনে বাংলাদেশেও ঈদ পালনের আহ্বান।

আপডেট সময় : ১১:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১