সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

পটুয়াখালী গরু চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি::: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে মারা গেছে আল আমীন সর্দার (২৬) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১১ মে) রাতে উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাস ফিল্ড এলাকায়।

নিহত আল আমীন চর কাজল ইউনিয়নের বড় চর কাজল গ্রামের ওলি সর্দারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাস ফিল্ডের কাছে আল আমীন সর্দার পানপট্টি থেকে চুরি করে আনা ২টি গরু ট্রলার থেকে নামাচ্ছিল। এ সময় নদীতে চিংড়ি পোনা ধরার কাজে নিয়োজিত জেলেরা দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে আল আমীনকে আটক করে গণপিটুনি দেয়।

চর কাজল ইউনিয়নের দফাদার মাসুদ পারভেজ সাংবাদিকদের জানান, আল আমীন ট্রলার থেকে গরু নামানোর সময় ২টি গরুসহ এলাকাবাসী আটক করে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার সাংবাদিকের জানান, আল আমীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালী গরু চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা।

আপডেট সময় : ০৮:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১