খালেদার ভুয়া জন্মদিন পালন করে বিএনপি জাতিকে বিভ্রান্ত করে আসছে : সেতুমন্ত্রী।
- আপডেট সময় : ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ১০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে বিএনপি জাতিকে বিভ্রান্ত করে আসছে।
আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না, কারণ জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালনই তার প্রমাণ।
‘খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন’ বিএনপি মহাসচিবের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বলেই দন্ডপ্রাপ্ত আসামি বেগম জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন।
















