সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

বাবুগঞ্জে করোনার কবলে পড়া অসহায়দের পাশে নেই জনপ্রতিনিধিরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মাদ আলী, বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে করোনা ও লকডাউনে অসহায়দের পাশে নেই জনপ্রতিনিধিরা। প্রকৃত জণগণের সেবককে চিনিয়ে দিয়েছে করোনা। আর এর প্রভাব পরতে পারে আসন্ন নির্বাচনে। এমনটাই মনে করেন সুশীল সমাজ।

মাত্র কয়েকমাস আগেও যে সকল সমাজ সেবক জনগণের পরম বন্ধু হিসেবে নিজেদেরকে তুলে ধরে মাঠ চষে বেড়িয়েছেন তাদের দেখা মিলছে না করোনার কবলে পড়া দুঃস্থ, অসহায়ের পাশে।
বিভিন্ন দেয়াল, গাছে ফেস্টুন ও ব্যানারে যারা নিজেদেরকে সমাজ সেবক দাবি করে গরিবের বন্ধু হয়ে জনগণের পাশে গিয়ে দাঁড়াতেন । সুন্নতে খাতনা থেকে শুরু করে কুলখানির দাওয়াত মিস করতেন না।
এমনকি কোন মৃত্যু ব্যক্তির জানাজা নামাজে শরিক হবার জন্য সদা প্রস্তুত থাকতেন।
আজ তাদের কোন কার্যক্রম চোখে পড়ছে না বলে জানালেন অসহায় মানুষেরা। এসব জনপ্রতিনিধিদের কর্মযজ্ঞে হতাশ হয়েছেন এলাকাবাসী। বাবুগঞ্জ উপজেলার
বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, বিগত দিনে নির্বাচনের আগে বর্তমান জনপ্রতিনিধি ও নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এমন কিছু লোক নিজেদেরকে তরুণ উদীয়মান সমাজ সেবক দাবি করে সাহায্য সহযোগিতা করতেন।
গত বছরের করোনায় অনেক জনপ্রতিনিধি ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাথে সাথে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তা পোস্ট করেছেন। এমনকি অনেকে মহামারী করোনার সময় সস্তা দামের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সচেতনতা মূলক লিফলেট বিলি করে সুনামও কুড়িয়েছিলেন।

বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের স্কুল শিক্ষক আঃ সালাম জানান, কয়েকমাস আগেও মোটরসাইকেল এর বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও গ্রামগঞ্জ দাবিয়ে বেড়িয়েছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দোয়া চেয়েছিলেন । কোন বৃদ্ধ বা বৃদ্ধার হাত মাথায় রেখে ছবি তুলে ফেসবুকে দেওয়া সেইসব জনপ্রতিনিধিদের আর মাঠে দেখা যাচ্ছে না।

একই এলাকার চায়ের দোকানী সুমন জানান, দুই মাস আগেও চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা এসে চায়ের দোকানে ভীর করতেন। জনজনকে চান পান করায়ে ভোট প্রার্থনা করতেন।এমনকি অনেকে ভোট দেয়ার অঙ্গীকার করতেন। কিন্তু এখন সেই সব জনপ্রতিনিধিদের দেখা যাচ্ছে না। কেউ আর খোঁজ রাখছেন না সাধারণ জনগনের। করেনাকালীন সময়ে কোন বেচা বিক্রি নেই। ঘরে খাবার আছে কিনা কেউ এখন আর জানতেও চায় না।

কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী জানান, সরকারী সহযোগিতা যখন আসে তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। তাছাড়া আসন্ন ঈদে অসহায় গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান তিনি।

আসন্ন নির্বাচনে কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর সাথেও আলাপ করলে তারা জানান, নির্বাচনে জয়ী হলে নিজ নিজ এলাকার ও জনগনের উন্নয়ন ঘটাবেন।

সচেতন মহলের মতে, যিনি জনপ্রতিনিধি হবেন তিনি সব সময় মেহনতি মানুষের পাশে থাকবেন। তারা নিজেদের স্বার্থকে ত্যাগ করে জনগনের স্বার্থ দেখবেন। অথচ অনেক জনপ্রতিনিধি আছেন যারা শুধু নিজেদের স্বার্থকেই বড় করে দেখেন। করোনাকালে এটাই প্রমাণিত হয়েছে। করোনা মহামারি দেশের মানুষের চোখ খুলে দিয়েছে। আসন্ন নির্বাচনে জনগণ তাদের প্রকৃত সেবক কে বেঁচে নিবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে করোনার কবলে পড়া অসহায়দের পাশে নেই জনপ্রতিনিধিরা।

আপডেট সময় : ১২:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১