সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

বরিশালে ঘুষ দিয়েও ৮০ বছরের বৃদ্ধার ভাগ্যে জোটেনি বিধবা ভাতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে ঘুষ দিয়ে বিধবা ভাতা না পেয়ে টাকা ফেরৎ চাইলে ইউপি সদস্য কর্তৃক অসহায় দিন মজুরের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি।

স্থানীয় ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৫নং ওয়ার্ড লস্করপুর গ্রামের প্রভাবশালী ইউপি সদস্য মোঃ স্বপন হাওলাদার ওই গ্রামের মৃত জয়নাল সিকদারের মেয়ে হতদরিদ্র সাফিয়া বেগম(৮০) এর কাছ থেকে বিধবাভাতা দেওয়ার কথা বলে ১,২০০ টাকা হাতিয়ে নেয়।

কিন্তু ওই বৃদ্ধা বিধবা নারীর ভাগ্যে জোটেনি ভাতা। সুবিধা বঞ্চিত পরিবার ভাতা না পেয়ে সোমবার (১০ মে) বৃদ্ধার আপন ভাই হতদরিদ্র ট্রলারের শ্রমিক মানিক সিকদার(৫৬) সকালে ইউপি সদস্য স্বপনের কাছে তার বাড়িতে গিয়ে ঘুষের টাকা ফেরৎ চাওয়া মাত্র তার উপর চড়াও হয়ে কিলঘুষি ও ঘাড় ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দেয়। মুহুর্তের মধ্যে হামলার ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী।

ভূক্তভোগী মানিক সিকদার জানান, ইউপি সদস্য স্বপন হাওলাদারের কাছে আমার বোনের টাকা ফেরৎ চাইতে গেলে আমার উপর হামলা চালায়। এতেও সে ক্ষান্ত হয়নি। আমাদের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, সে এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে বিধবাভাতা, বয়স্কভাতা, গর্ভকালীন ভাতা, হতদরিদ্রের মাঝে ঘর বিতরণসহ সরকারি সকল ধরণের সুযোগ-সুবিধা বিষয়ে দূর্নীতি ও অনিয়ম চালিয়ে আসছে। এমনকি যোগ্য পাত্রে অন্নদান না করে নিকটতম আত্মীয় স্বজনের মাঝে সরকারি সহায়তা প্রদান করে থাকেন ইউপি সদস্য স্বপন।

এলাকার একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে আরো দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বলেন, স্বপন মেম্বর তার নিকটতম স্বচ্ছল আত্মীয়দের প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর বিতরণ করেন। সেই ঘরে মানুষ বসবাস করছে না, চলছে স্বপন মেম্বারের ছাগল লালন পালন। অভিযুক্ত ইউপি সদস্য স্বপন হাওলাদার জানান, আমি সামান্য ধাক্কা দিয়েছি। বিষয়টি নিয়ে মিমাংশার চেষ্টা চলছে।

ইউপি চেয়ারম্যান এ্যাড. সহিদুল ইসলাম মৃধা জানান, বিষয়টি আমি অবগত নই। এদিকে ওই দূর্নীতিবাজ ইউপি সদস্যকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সুবিধা বঞ্চিত পরিবার ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ঘুষ দিয়েও ৮০ বছরের বৃদ্ধার ভাগ্যে জোটেনি বিধবা ভাতা

আপডেট সময় : ১২:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১