সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

প্রেমের ফাঁদে পুরুষের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল যাদের পেশা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সময়ের সঙ্গে সঙ্গে অপরাধীরা নিত্য-নতুন ফাঁদ পেতে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এবার প্রেমের ফাঁদে পুরুষদের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করা একটি চক্রকে আটক করলো পুলিশ। জানা গেছে, প্রথমে চক্র নিরীহ পুরুষদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে প্রেমের অভিনয় করে। পরে কৌশলে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে তাদের সঙ্গে দেখা করে কৌশলে অশ্লীল ছবি ধারণ করতো।

এরপর ওই ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত প্রতারক চক্র।
এই অভিযোগে চার নারীসহ প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আজ দুপুর ২টার দিকে চাঁদপুর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।

আটক প্রতারক চক্রের সদস্যরা হলো শহরের ট্রাকঘাট নাজমুল পাটওয়ারীবাড়ির জিহান পাটওয়ারীর স্ত্রী তাসলিমা আক্তার জেরিন (২০), চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানার বাঙ্গালখালীয়া এলাকার মৃত আব্দুল বারেকের মেয়ে সাদিয়া বেগম (২৭), ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর বেপারীবাড়ীর মিন্টু বেপারীর স্ত্রী হাসিনা বেগম মুন্নি (৩৫), হাজীগঞ্জ রাজারগাঁও প্রধানিয়াবাড়ির সিরাজুল মোস্তফার মেয়ে আয়েশা আক্তার নিপা (১৯), ফরিদগঞ্জ উপজেলার শোভান মিজিবাড়ির মৃত ছেলামত মিজির ছেলে মোস্তফা (৪৫) ও একই উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের খানবাড়ীর আরিফ খানের ছেলে কাজল খান (২২)।

প্রতারণার শিকার মো. মাইনুল ইসলাম চাঁদপুর মডেল থানায় বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার গণমাধ্যমকে বলেন, অভিযোগকারীর বিষয়টি তদন্ত করে সত্যতা পায় পুলিশ।

তাকে নষ্ট ফ্রিজ মেরামতের জন্য ড্রিম হাউস নামের বাসায় ডেকে নেন তাসলিমা আক্তার জেরিন। পরে জোরপূর্বক মাইনুল ইসলামের অশ্লীল ভিডিও ধারণ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমের ফাঁদে পুরুষের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল যাদের পেশা।

আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১