সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

নিবন্ধন করেও যারা ভ্যাকসিন পাননি, তাদের চীনা টিকা দেওয়া হবে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নিবন্ধন করার পরও যারা এখনো প্রথম ডোজ পাননি তাদের চীনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া অন্য কোনো গোষ্ঠীকেও এই টিকা দেওয়া যায় কিনা সেটাও বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদফতরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত যে কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্টেজেনেকার টিকা থাকবে, ততিদিন পর্যন্ত টিকা কার্যক্রম চলমান থাকবে। তবে হাতে যে পরিমাণ টিকা আছে তা বেশিদিন চলার কথা নয়।’

নাজমুল ইসলাম বলেন, ‘যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করাই এখন অগ্রাধিকার তালিকায়। টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় এখনো পরিবর্তন আসেনি। আশা করি ১২ সপ্তাহ শেষ হওয়ার আগেই সে টিকা নিশ্চিত করা যাবে।’
তিনি জানান, রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে যারা আন্তর্জাতিক চুক্তি বিষয়ে অভিজ্ঞ, তাদের পরামর্শ নেওয়া হচ্ছে। অন্য যে কোনো কোম্পানিরই টিকা আসুক, ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, করোনার টিকা কেনার জন্য চীনকে চিঠি দিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি ডোজ চাওয়া হয়েছে।
তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতে করোনায় মৃত্যু বেড়েছে। জনগণের সচেতনতার সঙ্গে সরকারি দিক নিদের্শনা বাড়াতে হবে। কোনো রাষ্ট্র বা দেশ এ অতিমারি থেকে একা বের হয়ে আসতে পারবে না। ধনী রাষ্ট্র ভ্যাকসিন পাবে, গরিব রাষ্ট্র পাবে না; তা হতে পারে না।
এদিকে উপহার হিসেবে বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ টিকা উপহার দিচ্ছে চীন। সেই চালানটি এখন ঢাকার পথে। সোমবার (১০ মে) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।
ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে ৫ লাখ টিকা উপহার দেওয়া হবে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিবন্ধন করেও যারা ভ্যাকসিন পাননি, তাদের চীনা টিকা দেওয়া হবে।

আপডেট সময় : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১