সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়েত ইসলাম’র ঈদ সামগ্রী বিতরন।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১ ১০০ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপাশা ইউনিয়ন শাখা’র উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের সিকদার বাড়ির সামনে বসে গরিব-অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরন করা হয়। ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে শ্রমিক ফেডারেশন নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় ও জামায়েতর উপজেলা সহকারি সম্পাদক ছালাম মাঝী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়েত আমির ও চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য জাকির হোসেন, জামায়েত নেতা কাওসার হোসেন, শ্রমিক ফেডারেশন নেতা আসাদুজ্জামান রানা সিকদার প্রমুখ। বক্তারা বলেন ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে রফিক ভাইকে চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী করতে কাজ করতে হবে।
















